মালদা

মুখে কৃষ্ণ নাম, কাঁধে হিন্দু প্রতিবেশীর মৃতদেহ শ্মশানে নিয়ে গেলেন মুসলিম সম্প্রদায়ের যুবকরা। কালিয়াচক থানার অন্তর্গত পাগলা টোলা গ্রামের ঘটনা

হিন্দু বৃদ্ধের দেহ কাঁধে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে শ্মশানের উদ্দেশ্যে রওয়না দিল বাবুল শেখরা। সম্প্রীতির এমনি এক বিহীন ঘটনার সাক্ষী রইল কালিয়াচক থানার পাগলা টোলা গ্রাম। গ্রামের একমাত্র হিন্দু প্রতিবেশীর দেহ শ্মশানে নিয়ে গেলেন তারা। 

        শনিবার সন্ধ্যায় মারা যান ৬৫ বছরের বৃদ্ধ খোকা রবিদাস। তার তিন ছেলে থাকলেও সকলে বৃদ্ধ খোকা ও তার স্ত্রী বেদন রবিদাস কে ফেলে বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি ছাড়ার পর কোন ছেলেই আর ফিরে দেখেনি বাবা মা-র দিকে। পেটের দায়ে ভিক্ষা করেই দুবেলা খাবার যোগার করতে হত খোকা রবিদাস কে। অবশেষে প্রকৃতির নিয়মে এদিন সন্ধ্যায় জীবন যুদ্ধ থেকে অবসর নেয় খোকা রবিদাস। স্বামীর মৃত্যুর পর দেহ নিয়ে চরম সমস্যায় পড়েন ষাটোধ বৃদ্ধা বেদন। তিন ছেলে আগেই সম্পর্ক ছিন্ন করেছে, খোঁজ নেয় কোন আত্মীয় পরিজনের। এমনকি যে যায়গায় থাকেন কালিয়াচকের থানার পাগলাটোলা গ্রামে তার বাড়ির চারিপাশে সকলেই মুসলিম সম্প্রদায়ের মানুষ। ওই একটি মাত্র হিন্দু সম্প্রদায়ের ঘর তাদেরটা। তার কান্না শুনে ছুটে আসে আশেপাশের মুসলিম প্রতিবেশীরা। দেরী না করে পাড়ায় যুবকেরা বাড়ি বাড়ি চাঁদা তুলে ব্যবস্থা করে শব দেহ শ্মশানে নিয়ে যাওয়ার। বাঁশের খাটি তৈরি করা থেকে সমস্ত আয়োজন করে ফেলে তারা। চারজন মুসলিম যুবক খোকা রবিদাসে দেহ কাঁধে নিয়ে শ্মশানে নিয়ে যান। আর বাকিরা কৃষ্ণ নাম করতে করতে তাদের সঙ্গ দেয়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/xjhWuqSZ0ac